Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৮ pm ০৪, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজবাড়ীতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার পান্না চত্বরে অবস্থিত পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ অরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন মো. নুরে আলম। ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাদা শেখ ও সনিয়া আক্তার সুইটি।

অরিয়েন্টেশনে মানবাধিকার, মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (মিসইনফরমেশন), অপতথ্য (ডিসইনফরমেশন), বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা, অনলাইন হয়রানি, সাইবার নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং কৌশল, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে রাজবাড়ী জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিএনসিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্থানীয় সংগঠন।

আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মতলব দক্ষিণে ধান সংগ্রহে অনিয়ম, প্রকৃত কৃষকরা বঞ্চিত
  • নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে: পানিসম্পদ মন্ত্রী
  • জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  • চবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আশিক-শাহরিয়ার
  • শ্রীমঙ্গলে অনলাইন জুয়ায় চারজন গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম