এমএ আউয়াল আশিক
মুন্সীগঞ্জের সিরাজদীখানে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে তাহেমন নেছা (৭২) নামের এক নারী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত তাহেমন নেছা উপজেলার চম্পকদি গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান,দুপুরে দাদি তাহেমন নেছা নাতনি জেরিন আক্তারকে (৭) সাথে নিয়ে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে গেলে দাদির হাত ফসকে নাতনি পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন দাদি তাহেমন নেছা। এ সময় জেরিনকে এলাকাবাসী জীবিত উদ্ধার করতে পারলেও দাদি পানিতে তলিয়ে যান। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর দাদিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।
স্থানীয়রা দাদি এবং নাতনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতে চিকিৎসক
দাদি তাহেমন নেছাকে মৃত্যু ঘোষনা করেন। নাতনি জেরিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
সিরাজদীখাম থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। দাদি মারা গেছেন আর নাতনি এখন ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তবে সুস্থ আছেন। আহত শিশু জেরিনের বাবা সিরাজ মাঝি একজন সেনা সদস্য।

