বরিশাল সংবাদদাতা:
শিক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এবং জলাবদ্ধতা ও বৃষ্টির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা – বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবী করেছেন।
১৪ জুলাই মঙ্গলবার বেলা ১২ টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে নথুল্লাবাদে বরিশাল – ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। অবরোধে বরিশালের বিভিন্ন কলেজর এইচএসসি পরীক্ষার্থীরা অংশ গ্রহন করে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়া, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা, পরীক্ষার রুটিনে গুরুত্বপূর্ণ কঠিন বিষয়ের মাঝে বন্ধ না থাকা সহ অভিন্ন প্রশ্ন পত্রে সকল বোর্ডের পরীক্ষা শুরু হলেও এক বোর্ডের পরীক্ষা বন্ধ করে অন্য বোর্ড গুলোর পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবীতে এই বিক্ষোভ কর্মসূচি।

