মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
২০২৫-২৬ খ্রি. অর্থ বছরে বার্ষিক উন্নয়ন ও কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ ও সেলাই মেশিন বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী ও উচু-নিঁচু-বেঞ্চ বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ জুলাই) সকাল১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, এমপি বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, জনস্বার্থে বিবেচনায় ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ এর দাম বাড়ায়নি সরকার।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চায় এজন্য সকলের সহযোগিতার প্রয়োজন। নতুন প্রজন্মদেরকে সুশিক্ষা অর্জন করে সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সুষ্ঠু সমাজ গঠনের কাজ করতে হবে। শিক্ষকগণ যেন সু-শিক্ষা দেন আর অভিভাবক গণ সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্যে পায় সেদিকে সবার নজর রাখতে হবে। ১০’হাজার মেগাওয়াট সোলার দিবো। বাড়ির ছাদে ছাদে সোলার দেওয়ার জন্য আমরা কাজ করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান এবং অনুষ্ঠান পরিচালনা করেন,সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। এসময়ে জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধাআজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, খ.ম.রকিবুল হাসান রতন, যুগ্ন-সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা জিয়া পরিষদ সিরাজগঞ্জের সভাপতি মোঃ আবু হাসিম তালুকদার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক, বহুলী ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ প্যানেলচেয়ারম্যানআব্দুর রাজ্জাক, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রিমন হাসান, খোকসাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান সহ ইউপি’র সদস্যগণ, ভিক্টোরিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ হেল অফি, সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসার এস.এম.নাসিম হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সুধীজন, গুণীজন, সাংবাদিক সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু- সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন (সম্প্রসারিত) ও হলরুমে উদ্বোধন করেন।

