Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি তেল লিটার ২০০ টাকা: ব্রাহ্মণপাড়ায় প্রতিবাদে উত্তেজনা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২১ pm ২২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে মোটরসাইকেলের জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করলে ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার বড়ধুশিয়া এলাকায় অবস্থিত ‘মেসার্স খোরশেদ আলম’ নামের একটি ডিলারে বুধবার (২২ এপ্রিল) দিনভর প্রতি লিটার জ্বালানি তেল ২০০ টাকায় বিক্রি করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। যা সরকারি মূল্যের তুলনায় প্রায় ৬০ টাকা বেশি।

তেল কিনতে আসা কয়েকজন ভোক্তা জানান, সকাল থেকেই ডিলারটি অতিরিক্ত দামে তেল বিক্রি করছে। কেউ প্রতিবাদ করলে ডিলার মালিক খোরশেদ আলমের ছেলে আরিফুল ইসলাম জন ক্রেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। অনেক ক্ষেত্রে তেল দিতেও অস্বীকৃতি জানান।

ভুক্তভোগীদের দাবি, প্রতি ৫ লিটার তেলের জন্য তাঁদের কাছ থেকে ১ হাজার টাকা নেওয়া হচ্ছে। নির্ধারিত দামের বিষয়ে প্রশ্ন তুললে উল্টো খারাপ ব্যবহার করা হয়, যা নিয়ে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরিফুল ইসলাম জন বলেন, “আমি বেশি দামে জ্বালানি তেল কিনেছি, তাই বেশি দামে বিক্রি করছি। যার ইচ্ছে নেবে, না হলে নেবে না।”

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “আমি বিষয়টি এইমাত্র শুনেছি। ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে পাঠানো হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Tags: জ্বালানিতেলব্রাহ্মণপাড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট, পেট্রোল পাম্পের লাইনে অচল শহর
  • যশোরে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় যাত্রী গ্রেপ্তার
  • নীলফামারীতেও চালু হলো ফুয়েল কার্ড
  • নীলফামারীতে ভুট্টাক্ষেতে পুলিশের পোশাক ও ধারালো অস্ত্র উদ্ধার, এলাকায় আতঙ্ক
  • রাজশাহী থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম