Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ফ্রি হেলমেট বিতরণ, সচেতনতায় নিসচার উদ্যোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৬ pm ১৭, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

সত্যজিৎ দাস

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে ফ্রি হেলমেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় শ্রীমঙ্গল থানার সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী এবং জহিরুল ইসলাম মুন্না। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী।

অনুষ্ঠানে হেলমেটবিহীন দুই মোটরসাইকেল চালকের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেন অতিথিরা। পাশাপাশি সড়কে চলাচলকারী চালকদের হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল আলম সিদ্দিকী বলেন,সড়ক দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ মাথায় গুরুতর আঘাত। তাই চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি বলেন,দেশে এখনো অনেক মোটরসাইকেল চালকের মধ্যে হেলমেট ব্যবহার না করার প্রবণতা রয়েছে। সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় অধিকাংশ মৃত্যুর পেছনে মাথায় আঘাতই দায়ী। তাই হেলমেট ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে নিসচার এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। জনসচেতনতা বাড়াতে এমন কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন,২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ৩০০টিরও বেশি ফ্রি হেলমেট বিতরণ করা হয়েছে। নিরাপদ সড়ক গড়তে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিসচা শ্রীমঙ্গল শাখার দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত বলেন,শুধু আইন প্রয়োগ করলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়,এর জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। চালকদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই নিয়মিত হেলমেট ব্যবহার করতে হবে। নিসচা ভবিষ্যতেও নিরাপদ সড়ক নিশ্চিতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন;নিসচা শ্রীমঙ্গল শাখার সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান মামুন,সহ-সাধারণ সম্পাদক আশীষ রবিদাশ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া,সদস্য মো. কামরুল হাসান,মো. লুৎফর রহমান, সাইফুল ইসলাম,মো. শফিকুর রহমান,মো. আব্দুল হামিদ ও তাওফিক আহমেদ পার্থিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চিকন হলেই কি আপনি নিরাপদ? জেনে নিন ওজন ঠিক থাকার পরও কেন বাড়ে কোলেস্টেরল
  • ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর ভস্মীভূত
  • সাতক্ষীরা ভূমিসেবায় দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জেলা : ডিসি কাউসার আজিজ
  • প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম