Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৭ pm ১৫, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
কাপাসিয়া সবজি বীজ ও সার বিতরণ

কাপাসিয়া সবজি বীজ ও সার বিতরণ

এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই, ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তথ্যমতে, এই কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়। প্রত্যেক কৃষককে মোট ৭ ধরনের ৩০০ গ্রাম সবজি বীজ এবং  ১৫ কেজি ডিএপি ১৫ কেজি এমওপি ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়,এর মধ্যে কলমিশাক ১৬০ গ্রাম, লাউ ১৫ গ্রাম, চালকুমড়া ৫ গ্রাম, পুঁইশাক ১০০ গ্রাম, বেগুন ৫ গ্রাম, শশা ৫ গ্রাম এবং মিষ্টিকুমড়া ১০ গ্রাম।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ সালাউদ্দিন আইউবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।

উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,আজগর হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি।মাওলানা শেফাউল হক, নায়েবে আমির, জেলা জামায়াতে ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।অলি ভৌমিক,বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, সদস্য, কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা।

এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, উপজেলা বিভিন্ন ইউনিটের উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক কৃষানীরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বর্তমান সরকার ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধি পাবে এবং তা স্থানীয় পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি, প্রধান অতিথি মুহাম্মদ সালাউদ্দিন আইউবী সম্প্রতি টানা বৃষ্টিতে মাটির ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত পরিবার এবং আগুনে পুড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।

Tags: কাপাসিয়াগাজীপুরগাজীপুর-৪ (কাপাসিয়া)
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেলদুয়ার উপজেলার এলেংজানী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নাল্লাপাড়া বাজার ও ব্রিজ!
  • হরমুজে দুই জাহাজ থামাল আইআরজিসি
  • চবি মেডিকেলে সিক রুম বিয়ারারদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা
  • রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আরও বাণিজ্যপথ বন্ধের হুমকি ইরানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম