Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ৩৫ ঘণ্টায়ও সন্ধান মেলেনি চার কিশোরীর

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৫ pm ১১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হওয়ার প্রায় ৩৫ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজরা হলো— সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)। তাদের মধ্যে সানজিদা আক্তার ও ইসমত জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং রায়সা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আয়শা অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, রোববার (১০ মে) সকালে প্রতিদিনের মতো তারা নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। তবে দিনশেষেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

প্রথমে বিদ্যালয় ও পরে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নেওয়া হলেও কোথাও তাদের সন্ধান মেলেনি। নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল না। পরে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সহপাঠীদের সঙ্গে কথা বলেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৮) দায়ের করেন স্বজনরা। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, “নিখোঁজ শিক্ষার্থীদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে বাস ও লঞ্চসহ বিভিন্ন যাতায়াতমাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের সন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Tags: অপরাধদুর্ঘটনাপ্রশাসনসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আইন অনুযায়ী ব্যাংক খাতে ফিরতে পারবেন না লুটেরারা : গভর্নর
  • ” তোমায় ছাড়া ঘুম আসে না মা “
  • চাঁপাইনবাবগঞ্জে এ বছরও থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার
  • লালমনিরহাটে সড়ক বাতির উদ্বোধন ও ১০০০ পরিবারের কর্মসংস্থান নিশ্চিত করলেন ত্রাণমন্ত্রী
  • পুলিশি হয়রানির ও ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম