রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
মা এখন নিরাপত্তা হেফাজতে বা কারাগারে, বাবা চলে গেছে দেড় মাস আগে পরপারে, না ফেরার দেশে। বাবা– মা হারা তিন অসহায় এতিম সন্তান নিরুপায় মা কে মুক্ত করার আশায় দ্বারে দ্বারে ঘুরছে।
এই রকম একটা সিনেমার গল্পের মতো দৃশ্য চোখে পড়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। জানা যায়, উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা তোহা হোসেন গত মার্চে মারা যায়। শুরু হয় সম্পত্তি নিয়ে পারিবারিক দ্বন্দ–বিরোধ। তোহার স্ত্রী আখি খাতুন কে গত ২৬ এপ্রিল মাদক দ্রব’র লোকজন নিয়ে গিয়ে আটক করে জেল হাজতে প্রেরন করে। ৩ শিশু এরপর থেকে চরম অসহায় ও অমানবিকভাবে এবং নিরাপত্তাহীনতায় জীবন পার করছে। মা’র জন্য জেল গেটে অনাহারে ঘুরছে দিনের পর দিন।
কিন্ত আখি খাতুনের জামিন ধরার কেই নেই। শিশুদের আইন আদালত বোঝার বয়স ও হয় নাই। শুধু তারা জানে এই ইটের বড় ঘরটার ভেতরে তাদের মাকে আটকে রাখা হয়েছে। কবে সেই মাকে দেখতে পাবে,মায়ের আঁচলে ঘুমুতে পারবে সে অপেক্ষায় চোঁখ গুলো ছলছল করছে। সামনে কাওকে দেখলেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কি যেন বলতে চায় ওরা।কিন্তু কেউ তো শোনে না।সবাই আসে চলে যায় কিন্ত ওদের প্রতীক্ষার যেন সমাপ্তি আর ঘটে না। মনে পড় যায় ” ঝিলিকের কথা , “” তোমায় ছাড়া ঘুম আসে না মা “”।

