লালমনিরহাট প্রতিনিধি:
আজ বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট পৌরসভায় আধুনিক সড়ক বাতির উদ্ভোধন করেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি বলেন, লালমনিরহাট শহর একসময় রেলকে ঘিরে গড়ে উঠেছিল। উজ্জ্বল আলোকিত শহর ছিল। যখন আশেপাশে কোন জেলায় বিদ্যুৎ ছিল না তখনও রেলের পাওয়ার স্টেশন ছিল। আসাম ও বেঙ্গল ডুয়ার্স পর্যন্ত রেল চলত। তখন শহরে সাহেবরা থাকতেন পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল এই শহর । ধীরে ধীরে অযত্নে অবহেলায় সেই শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি চেষ্টা করব আমার মনের মাধুরী দিয়ে অন্য যেকোনো জেলা শহরের জেলা শহরের চেয়ে আধুনিক সুন্দর করে এই শহরকে গড়ে
এর আগে সকালে প্রাণ আরএফএল এর কর্তৃক চাকুরী মেলার উদ্ভোধনী অুনষ্ঠানে তিনি বলেন, নির্বাচনী ইস্তারে বলা হয়েছিল ব্যাপকভাবে বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি করা হবে আমাদের লক্ষ্য রয়েছে যে আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের সৃষ্টি করা । বাংলাদেশে তথ্য বেকারত্ব একটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে ভয়াবহ রূপ ধারণ করেছে সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারক রহমান অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন, ধীরে ধীরে আগামী পাঁচ বছরে আমরা সেটা পাঁচ বছরে বাস্তবায়ন করার চেষ্টা করব। হতদরিদ্রদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে ফ্যামিলি কার্ড কৃষক দেয়া হয়েছে এবং কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
তিস্তা মহা পরিকল্পনা নিয়ে তিনি বলেন, জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলন আমরা করেছি রংপুরের দুই কোটি মানুষ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল । সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখেছে সাম্প্রতিক সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন তিস্তা মহাপরিকল্পনায় চীন অংশগ্রহণ করবে কারিগরি সহায়তা প্রদান করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরি চীন সফর করবেন, তার এই সফরে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি গুরুত্ব পাবে।
তিনি আরও জানান প্রধান মন্ত্রী খেলাধূলাকে গুরুত্ব দিয়েছেন। খেলাকে যেন পেশ হিসেব তুরুনরা নিতে পারে । সেজন্য প্রত্যেকটি ইউনিয়নে ৮ একর জমিতে খেলার মাঠ নির্মাণ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে ওনারা জায়গা বাছাই করলে সেখানে আমরা কার্যক্রম শুরু করব। এছাড়া প্রত্যেকটা উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে।

