Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানী থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৫ pm ২৯, জুলাই ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0
রাজধানী থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাজধানী থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। লতিফ সিদ্দিকী উক্ত মামলার ১০ নম্বর আসামি।

এর আগে বুধবার সকালে শাহবাগ থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ গ্রেফতার না করলে আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে গিয়ে নিজে আত্মসমর্পণ করার পরিকল্পনা ছিল বলেও তিনি জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এই মামলায় লতিফ সিদ্দিকী ছাড়াও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হকসহ মোট ৯ জন আসামি বর্তমানে গ্রেফতার রয়েছেন। প্রসিকিউশনের তথ্য মতে, শাপলা চত্বরের সেই অভিযানে ৫৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

Tags: রাজধানী থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দি লাইফ কেয়ার ডায়াগনস্টিকে রোগীর গহনা চুরির অভিযোগ
  • সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উদ্বেগ
  • মৌলভীবাজারে বন বিভাগের অভিযানে সেগুন কাঠ জব্দ
  • শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
  • প্রশংসায় ভাসছে ‘পাতার বাঁশরি’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম