Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টাঙ্গাইলের প্রবাসী যুবক নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ১০, মে ২০২৬
in প্রবাস
A A
0

জাহাঙ্গীর আলম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের প্রবাসী যুবক নায়ক সুমন সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (৯ মে) বিকেলে দক্ষিণ আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত নায়ক সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকার মইজুদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। সেখানে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষে গাড়িতে করে ফিরছিলেন সুমন। এসময় একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। পরে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তার পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, সুমন ছিলেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী একজন মানুষ। পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে কঠোর পরিশ্রম করতেন তিনি।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার সূত্রে আরও জানা গেছে, নিহত সুমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tags: #গুলিতে_নিহত#দক্ষিণ_আফ্রিকা#নায়ক_সুমন#বাংলাদেশি_প্রবাসী#সন্ত্রাসী_হামলাপ্রবাসীবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মোদি যাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন, ১০ বছর পর সেই শুভেন্দুই মুখ্যমন্ত্রী
  • মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ৫ নেতা আটক
  • দুই মামলায় জামিন পেলেন আসাদুজ্জামান নূর
  • আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • মহাসড়কে চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরে ট্রাক শ্রমিকদের অবরোধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম