Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাওরের পানি নামলেও নামেনি কৃষকের চোখের পানি,বন্যায় নিঃস্ব হাকালুকি পাড়ের চাষি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৯ pm ০৪, মে ২০২৬
in কৃষি
A A
0

মাসুদুর রহমান ইফতি

হাকালুকি হাওরজুড়ে এখন সোনালী ধানের মৌ মৌ গন্ধে কৃষকের উঠান ভরে ওঠার কথা ছিল। হাসিমুখে ঘরে ধান তোলার উৎসব হওয়ার কথা ছিল।

কিন্তু অকাল বন্যায় দিগন্তজোড়া ফসলের মাঠ এখন অথৈ পানির নিচে। যে ধান গোলায় তুলে সারা বছরের অন্নের নিশ্চয়তা মেলার কথা, সেই ধানই এখন পানির তলায়। বুকফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে হাওর পাড়ের আকাশ-বাতাস।

৩ মে সরেজমিনে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের হাওর এলাকা ঘুরে দেখা গেছে কৃষকের হাহাকার। অকাল বন্যা অনেক জায়গায় ধান কাটার সময়টুকুও দেয়নি। বাধ্য হয়ে আধাপাকা ধান কাটছেন চাষিরা। পানিতে ভেজা সেই ধান থেকে আদৌ চাল মিলবে কি না, তা নিয়েও চরম শঙ্কায় তারা।

হাওর পাড়ের কৃষক আব্দুল কালাম (৬৫), আব্দুল হক (৫০), লিল মিয়া (৩৯), বাসির তালুকদার (৪৫), রেনু মিয়া (৪৯), তাজুল মিয়া (৫০), নামর মিয়া (৭০), রহমান মিয়া, ছইদ আলী (৪৫), হাজি মুক্তাদির (৬৪), চিনু মিয়া (৫৫), জয়নুল ইসলাম (৫০) ও নাজিম উদ্দিন (২৯) জানান, ‘সারা বছরের হাড়ভাঙা খাটুনির ফসল আজ পানিতে তলিয়ে গেছে। এনজিও থেকে ঋণ নিয়ে আর ধার-দেনা করে বোরো ধান চাষ করেছিলাম। অকাল বন্যায় সব হারিয়ে গেছে। এখন পরিবারের মুখে কী তুলে দেব? ঋণই বা শোধ করব কীভাবে, সেই চিন্তায় চোখে ঘুম নেই।

কৃষকদের জোর দাবি, ‘সরকার যেন দ্রুত এলাকায় ধান কাটার মেশিন দেয়। মেশিন দিয়ে দ্রুত ধান কাটতে পারলে কিছুটা হলেও রক্ষা পেত। হাজার টাকা মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। এত পানির মধ্যে কেউ ধান কাটতে চায় না।

এদিকে কাঁচা ধান শুকাতে গিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। কিছুটা রোদের দেখা মিললেও ঝুঁকি নিয়ে সড়কের দু’পাশে ধান শুকানোর চেষ্টা করছেন নারী-পুরুষ। তাদের অভিযোগ, ‘এখন পর্যন্ত সরকার বা কৃষি অফিস থেকে কোনো সাহায্য-সহযোগিতা পাইনি।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘চলতি বছর উপজেলায় বোরো ধান ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর পানি হাকালুকি হাওরে প্রবেশ করায় বোরো ধান তলিয়ে যায়। এ পর্যন্ত প্রায় ৩৯২ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সরকার থেকে বরাদ্দ এলে তাদের মাঝে সহায়তা দেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুরের সীমান্তে এক মাদক ব্যবসায়ী আটক
  • গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
  • শেরপুরে বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
  • বিকল্প কৃষি উদ্যোগ সম্প্রসারণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
  • জয়পুরহাটে যৌথ অভিযানে ৫১ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম