Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরের সীমান্তে এক মাদক ব্যবসায়ী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ০৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ফেরদৌস আলী , শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। সে শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের মো: লাল মিয়ার ছেলে। সোমবার (৪ মে) দুপুরে তাকে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের মো: লাল মিয়ার ছেলে ইমরান হোসেন মিল্লাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন যায়গায় মাদক ব্যবসা করে আসছেন। সে শেরপুরের সীমান্তবর্তী এলাকার চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী।

গত ৩ মে রবিবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলম অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদীর কর্ণঝোড়া পশ্চিম বাজারে অবস্থিত তার পিতা লাল মিয়ার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইমরান হোসেন মিল্লাতকে ১৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, কাজেই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান-সমর্থিত কয়েকজন মিলিশিয়া নেতার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’
  • কারাগারগুলোতে চিকিৎসা সেবার বেহাল দশা ও অ্যাম্বুলেন্সের তীব্র সংকট
  • ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে সিআইএর গোপন প্রতিবেদন
  • বাংলাদেশের আকাশে ‘রহস্যময়’ আলো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম