Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“বিএনপি চাইলে হবে, না চাইলে হবে না—এটা অযৌক্তিক”: ফজলে বারী মাসউদ

Bangla FMbyBangla FM
১১:৪০ am ২০, জুন ২০২৫
in বাংলাদেশ
A A
0

মারুফ সরকার, প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানসম্মত (চজ) পদ্ধতিতেই অনুষ্ঠিত হতে হবে। বিএনপি চাইলে হবে, না চাইলে হবে না—এ ধরনের বক্তব্য অযৌক্তিক ও গণতন্ত্রবিরোধী।”

তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই চজ পদ্ধতিতে জাতীয় নির্বাচনের পক্ষে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিএনপি ব্যতীত প্রায় সব রাজনৈতিক দল এখন এ পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। যদি বিএনপি সত্যিকার অর্থে ফ্যাসিবাদবিরোধী রাজনীতি চর্চা করে, তাহলে তারা এই পদ্ধতির বিরোধিতা করে কেন, তা আমাদের বোধগম্য নয়।”

আজ শুক্রবার (২০ জুন ২০২৫) রাজধানীর উত্তর ঢাকার ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আলহাজ আনোয়ার হোসেন, এড. মোস্তফা আল মামুন মনির, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মুফতী আব্দুল কুদ্দুস রশিদী, মুফতী আরমান হোসাইন ও আলহাজ গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় নগর উত্তর সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামের নেতৃত্বে আরেকটি টিম ঢাকা-১১ ও ঢাকা-১৫ আসনে প্রার্থী বাছাই প্রোগ্রাম পরিচালনা করেন। টিমের সদস্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী ওয়ালী উল্লাহ, ডা. মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, মুফতী হাবিবুল্লাহ ও মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।

ফজলে বারী মাসউদ আরও বলেন, “ইসলাম, দেশ ও মানবতার পক্ষে একটি শক্তিশালী ইসলামপন্থী ভোটব্যাংক গড়ে তোলার প্রস্তুতি চলছে। কিছু রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দিয়ে এ উদ্যোগকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে—যা তারা অতীতেও করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তাই ষড়যন্ত্রে পা না দিয়ে সচেতন থাকতে হবে।”

তিনি ঘোষণা দেন, আগামী ২৮ জুন ২০২৫ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) জাতীয় নির্বাচন, বিচারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার বিষয়ে সরকার ও দেশবাসীর সামনে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সচেতন নাগরিকদের মহাসমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুরে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস
  • দিনাজপুরে সেচ সংকটে আড়াই হাজার হেক্টর জমির বোরো চাষ
  • গৌরীপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন
  • হাদী হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম