Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৩ pm ১৫, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব থাকবে, তবে তা কোনোভাবেই সরকারি বিধিবিধানের বাইরে চলতে পারে না। এজন্য একটি কার্যকর রেগুলেটরি বোর্ড গঠনের বিষয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে উচ্চ বেতনে শিক্ষক নিয়োগ ও বিপুল ফি আদায়ের বিষয়টি থাকলেও মান নিয়ন্ত্রণ, কারিকুলামের সামঞ্জস্য এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।

মন্ত্রী জানান, সরকার সব ধরনের শিক্ষা ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা করছে, যাতে কোনো শিক্ষার্থীই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত না হয়।

তিনি সতর্ক করে বলেন, শিক্ষা যদি শুধুমাত্র বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, তাহলে তা জাতীয় পর্যায়ে বৈষম্য তৈরি করবে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর।

Tags: ইলিশমিডিয়ামশিক্ষার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু
  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন
  • ঝালকা‌ঠি‌তে চাঞ্চল‌্যকর হত্যা মামলায় ইউপি সদস্য আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম