Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০১ pm ১২, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে বিপন্নপ্রায় একটি বন্যপ্রাণী মেছোবাঘ পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই প্রাণীটিকে ঘিরে ফেলে বাঁশ ও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে অজ্ঞাত একটি হিংস্র প্রাণী এলাকায় হাঁস-মুরগি ধরে নিয়ে যাচ্ছিল এবং কয়েকটি ছাগলের ওপর হামলা চালিয়ে ক্ষতি করে। এ ঘটনার পর গ্রামবাসী একত্রিত হয়ে প্রাণীটিকে শনাক্ত করে হত্যা করে।

পরে মৃত প্রাণীটিকে প্রথমে গন্ধগোকুল হিসেবে ধারণা করা হলেও স্থানীয় সাংবাদিকরা জানান, এটি আসলে মেছোবাঘ। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বন কর্মকর্তা সত্যেন সরকার। তিনি বলেন, এটি মেছোবাঘ, যা অনেকে মেছো বিড়াল নামেও চিনে থাকে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মেছোবাঘ সাধারণত মানুষকে আক্রমণ করে না এবং মানুষের বসতবাড়ি থেকে দূরে থাকতে পছন্দ করে। এরা মূলত মাছ, ব্যাঙ, কাঁকড়া, শামুক, সাপ, পাখি ও ইঁদুর জাতীয় প্রাণী খেয়ে জীবন ধারণ করে।

বিশেষজ্ঞরা আরও বলেন, জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি একটি বিপন্ন ও সংরক্ষিত প্রজাতি হওয়ায় এ ধরনের প্রাণী হত্যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
  • বাবা মুখ্যমন্ত্রী হতেই কড়া পদক্ষেপ নিলেন বিজয়পুত্র!
  • যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা স্মারক স্বাক্ষর
  • ‎একটি আইন বাস্তবায়ন করলেই দূর হতে পারে ঢাকার যানজট
  • বকশীগঞ্জে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম