জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম।
উদ্বোধনের পর হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. আজিজুল হক, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, ডা. আনফাস তাহমিদ, ডা. ইসমাইল হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুল হাসান এবং সাংবাদিক এম শাহীন আল আমীন।
অনুষ্ঠানে বক্তারা এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়নে এ ধরনের বেসরকারি উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

