জাহিদুল ইসলাম, সখিপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জয়নুল আবেদীন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ (মঙ্গলবার) উপজেলার প্রতিমা বংকী মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল পথচারী জয়নুল আবেদীনকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেল ও চালকের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

