Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউনিটপ্রতি বাড়তে পারে বিদ্যুতের দাম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৮ pm ০৬, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। প্রস্তাব অনুযায়ী, ইউনিটপ্রতি বিদ্যুতের দাম সর্বোচ্চ ১.৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

বর্তমানে প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের গড় দাম প্রায় ৮ টাকা ৯৫ পয়সা এবং পাইকারি দাম প্রায় ৭ টাকা ৪ পয়সা। নতুন প্রস্তাব কার্যকর হলে পাইকারি ও খুচরা উভয় পর্যায়েই ইউনিটপ্রতি দাম সর্বোচ্চ দেড় টাকা পর্যন্ত বাড়তে পারে।

প্রস্তাবটি যাচাই-বাছাই করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি কমিটি গঠন করেছে। নিয়ম অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্তের আগে গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান এবং ভর্তুকির চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দাম বাড়লে শিল্প উৎপাদন ব্যয় ও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। তবে সরকার বলছে, আর্থিক ভারসাম্য রক্ষার জন্য এটি প্রয়োজনীয় পদক্ষেপ।
নতুন মূল্যহার আগামী জুনের শুরুতেই কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tags: ইউনিটবিদ্যুৎ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • ১১ দেশকে পেছনে ফেলে সেরা বাংলাদেশের আরহাম
  • শেরপুরে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত
  • ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের, না হলে কর্মসূচির হুঁশিয়ারি
  • চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান: ৪০টি চায়না দুয়ারী, ৩টি বাঁধ ও একটি ভেসাল ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম