Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৪ pm ০৯, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শেরপুরে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত

শেরপুরে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত

ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলায় বাসচাপায় আবদুল কাদির নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল কাদির (৫৬) নকলা উপজেলার ১ নং গনপদ্দি ইউনিয়নের মৃত আব্দুল্লাহর ছেলে ।

স্থানীয়রা জানান, বাসচালক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে চলন্ত গাড়িতে মারামারি চলছিল।
এসময় ওই বাসটি রাস্তার পাশে দাঁড়ানো আবদুল কাদিরকে চাপা দেয়। নকলা ট্রাফিক পুলিশের এএসআই হানিফ উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার স্থান থেকে বাসচালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে নকলা থানা নেওয়া হয়েছে।

নিহতের সহকর্মী মৌসুমি বেগম জানান, দুর্ঘটনার পর কাদিরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তা ছিলেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ জানান, ঢাকা টু শেরপুর মহাসড়কে আজ নকলা হাসপাতাল মোড়ে দুর্ঘটনায় জড়িত বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags: শেরপুরে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • ১১ দেশকে পেছনে ফেলে সেরা বাংলাদেশের আরহাম
  • শেরপুরে বাস চাপায় এক ব্যবসায়ী নিহত
  • ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের, না হলে কর্মসূচির হুঁশিয়ারি
  • চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান: ৪০টি চায়না দুয়ারী, ৩টি বাঁধ ও একটি ভেসাল ধ্বংস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম