আনোয়ার হাসান চৌধুরী,
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি কর্তৃক বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
গতকাল জব্দ পরবর্তী ধ্বংস করা এসব মাদকের মধ্যে রয়েছে ১৮,০৬,০৩৫ (আঠার লক্ষ ছয় হাজার পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৪ লিটার ৭৫০ মি.লি. দেশীয় চোলাই মদ এবং ৩০ কেজি ২১৫ গ্রাম গাঁজা। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪,২৫,১২,২২৫ (চুয়ান্ন কোটি পঁচিশ লক্ষ বার হাজার দুইশত পঁচিশ) টাকা।
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

