Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ড. ইউনূস কখনই আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৭ pm ১৯, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে কখনো ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেননি বলে দাবি করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, এ ধরনের শব্দ ব্যবহার না করে বরং ড. ইউনূস তাকে ‘ব্রেইনস বিহাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘ড. ইউনূস আমাকে নিয়ে কোথাও “মাস্টারমাইন্ড” শব্দটি ব্যবহার করেননি। এই শব্দটির একটি নেতিবাচক অর্থ রয়েছে, যা সাধারণত অপরাধ বা ষড়যন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়।’

তিনি আরও দাবি করেন, ড. ইউনূস বা সাবেক প্রেস সচিব শফিকুল আলম—কারও বক্তব্যেই ‘মাস্টারমাইন্ড’ শব্দটি ছিল না। বরং সেখানে “ব্রেইনস বিহাইন্ড” শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছিল, যা আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনায় সাধারণ একটি অভিব্যক্তি।

তার ভাষায়, বিষয়টিকে বাংলাদেশে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেও মন্তব্য করেন মাহফুজ আলম। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন গণআন্দোলনকে পরবর্তীতে বিভিন্ন পক্ষ রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছে, তবে সেটিকে ষড়যন্ত্র হিসেবে দেখানো ঠিক নয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে ড. ইউনূস তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় মাহফুজ আলমকে ‘ব্রেইনস বিহাইন্ড’ হিসেবে উল্লেখ করেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

Tags: ড. ইউনূসমাস্টারমাইন্ডমাহফুজ আলম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে সদস্যদের মানববন্ধন
  • অজিদের রান পাহাড় টপকাতে পারল না বাংলাদেশ
  • সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: দুই মামলায় ২৪ জন আসামি
  • স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনার দাবি রেস্তোরাঁ মালিক সমিতির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম