Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনার দাবি রেস্তোরাঁ মালিক সমিতির

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩১ pm ১৯, জুন ২০২৬
in Lead News, অর্থনীতি
A A
0

স্ট্রিট ফুডসহ সব ধরনের খাদ্য ব্যবসাকে ভ্যাটের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

শুক্রবার পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান।

তিনি বলেন, দেশে হোটেল-রেস্তোরাঁ খাত নীতি বৈষম্যের শিকার হচ্ছে। একই ধরনের ব্যবসা হলেও স্ট্রিট ফুড ভ্যাটের বাইরে থাকছে, অন্যদিকে ক্যাটারিং সেবায় তুলনামূলক বেশি ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে রেস্তোরাঁ খাতে ৫ শতাংশ এবং ক্যাটারিং সার্ভিসে ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এই ব্যবধান দূর করে সব ধরনের খাদ্যসেবা—স্ট্রিট ফুডসহ—ভ্যাট নিবন্ধনের আওতায় আনার দাবি জানানো হয়, যাতে রাজস্ব আয় বাড়ে এবং প্রতিযোগিতার সমতা নিশ্চিত হয়।

এছাড়া রেস্তোরাঁ পরিচালনায় একাধিক দপ্তরের অনুমোদন নিতে হওয়ায় জটিলতা ও ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর প্রস্তাব দেন নেতারা।

সংগঠনটি আরও দাবি করে, হোটেল-রেস্তোরাঁ খাতের জন্য পৃথক শিল্পনীতি প্রণয়ন করা হলে লাইসেন্স, কর, ভ্যাট, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়নসহ সব বিষয় একটি কাঠামোর মধ্যে আনা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Tags: রেস্তোরাঁস্ট্রিট ফুড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেন্দুয়ায় ৪৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • “গণভোটকে উপেক্ষা করে জনগণকে অপমানকারীরা চরম অপমানিত হবে”
  • শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা
  • এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম