Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজদীখানে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৪ pm ১৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এমএ আউয়াল আশিক:

‎‎সমাজ থেকে মাদক ও জুয়ার ভয়াবহতা দূর করার দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাদক ও জুয়া বিরোধী উলামা ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সৈয়দপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মাহবুবুর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক  বুলেট, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে. আই. চৌধুরী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, অঙ্গীকার সংগঠনের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত এবং থানা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সানুসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সিরাজদিখান থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু শাহাদাত খান, রাজানগর বেপারীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আলিমুজ্জামান সাদী, তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রিয়াজ মাহমুদ, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি মেরাজ হোসাইন, মাওলানা আবু ইউসুফ, হাফেজ আব্দুল কাইয়ুমসহ এলাকার আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

‎প্রধান অতিথি আব্দুল হামিদ পীর সাহেব বলেন, মানববন্ধনের পর দ্রুত প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। তিনি জানান, প্রথমে মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের সচেতন ও সংশোধনের সুযোগ দেওয়া হবে, এরপরও পরিস্থিতির উন্নতি না হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।

‎মানববন্ধন থেকে মাদক ব্যবসা ও জুয়া পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার আহ্বান জানান বক্তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে বর্ণিল হারমনি ফেস্টিভ্যালের সূচনা
  • কেন্দুয়ায় ৪৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • গোপালপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক
  • “গণভোটকে উপেক্ষা করে জনগণকে অপমানকারীরা চরম অপমানিত হবে”
  • শীতলক্ষ্যার গ্রাসে কাপাসিয়া থানা ভবন, যেকোনো সময় ধসের আশঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম