Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২২ pm ১৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন

মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):

সাম্প্রতিক বন্যায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করা মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে পরিবারের সদস্যসহ মোট ১৪ জনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাধীনদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক।

শনিবার (১৮ জুলাই) মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজ নেন,চিকিৎসাসেবার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং তাদের হাতে নতুন পোশাক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন,”মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্ব। এই পরিবারটি দীর্ঘদিন ধরে চরম কষ্টের মধ্যে জীবনযাপন করছে। তাদের চিকিৎসা,পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।”

জানা গেছে,রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কড়াইয়া হাওরসংলগ্ন দক্ষিণ ইসলামপুর গ্রামের ওই পরিবারের ১১ জন সদস্য জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী। সাম্প্রতিক বন্যায় চারদিকে পানি থাকায় তারা দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবনযাপন করেন। জীবিকা নির্বাহের কোনো সক্ষমতা না থাকায় তারা পুরোপুরি অন্যের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

পরিবারটির দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষ ও পাঁচটি দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করা হয়। সেই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার একই পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জেলা প্রশাসনের এই সময়োপযোগী মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে পরিবারটির দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন এবং জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন
  • সিলেটে হামের প্রকোপে আরও ৩ শিশুর মৃত্যু
  • শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট
  • চা শিল্পে বড় পরিকল্পনা,উৎপাদন লক্ষ্যমাত্রা ১১.৫ কোটি কেজি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম