Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৮:২৬ pm ১৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

মোঃ শরিফ বিল্লাহ,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া দোলার পাড় এলাকায় একটি আদা ক্ষেত থেকে কমল চন্দ্র রায় (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে স্থানীয়রা আদা ক্ষেতের পাশের নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কমল চন্দ্র রায় কচুকাটা বন্দরপাড়া গ্রামের বীরেণ চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে তার মরদেহ উদ্ধারের খবর পরিবার জানতে পারে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tags: নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার
  • মৌলভীবাজারে ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন
  • সিলেটে হামের প্রকোপে আরও ৩ শিশুর মৃত্যু
  • শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের মোবাইল কোর্ট
  • চা শিল্পে বড় পরিকল্পনা,উৎপাদন লক্ষ্যমাত্রা ১১.৫ কোটি কেজি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম