(বরিশাল) সংবাদদাতা:
বাকেরগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
৩ জুন ২০২৬ ইং বুধবার বেলা ১১টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন) সহ উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, বর্তমান সরকার সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে এবং এরই অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের ৫০০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জন প্রতি ২০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। পরে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

