Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও ফার্মাসিস্টকে কারণ দর্শানোর নির্দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:০৩ pm ০৩, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে এক চিকিৎসক ও এক ফার্মাসিস্টকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্ধারিত কর্মঘণ্টায় নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের পর এ ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কিন্তু শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. মঈন উদ্দিন আহমেদ মামুন এবং ফার্মাসিস্ট রুপক ধরের বিরুদ্ধে নিয়মিত দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, তারা প্রায়ই সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে হাসপাতালে আসেন। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয়টি নজরে এলে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মানুনুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন জানান, সিভিল সার্জনের নির্দেশনার পর অভিযুক্ত দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ডা. মামুনকে বিষয়টি অবহিত করে নোটিশে স্বাক্ষরের জন্য ডাকা হলেও দুপুর ২টা পর্যন্ত তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ ঘটনাও কারণ দর্শানোর অন্যতম কারণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই কর্মকর্তার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও ফার্মাসিস্টকে কারণ দর্শানোর নির্দেশ
  • নীলফামারীতে ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা নিহত
  • মানিকগঞ্জে ভাবী-ভাতিজা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • নীলফামারীতে দুলাভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে এসে লাশ হলো শ্যালক
  • মায়ের মরদেহে পচন, সেই যুগ্ম সচিবকে প্রত্যাহার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম