মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম রতন, ভেটেরিনারি সার্জন ডা. মো. মুনতাসির মাহমুদ, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা প্রসেনজিৎ দাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
“মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় মোট ১৫৪ জন সুফলভোগীকে সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ১০০ জনকে ২৫টি করে মুরগি এবং ৫৪ জনকে দুটি করে ছাগল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

