Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩২ pm ১৩, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
সিরাজগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

সিরাজগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া- কোবদাসপাড়া মহল্লায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে গ্রীনসিটিতে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আলামিনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রশিদ কালু।
এতে বক্তব্য দেন চক কোবদাসপাড়া মহল্লার ১১ সমাজের সমাজপ্রধান আব্দুস সালাম ডিলাম, হাজী আবুল কালাম মুন্সি, আফসার আলী, আসলাম পারভেজ, আব্দুল্লাহ শেখ, আব্দুল কাদের কুশা, সাবেক সেনা সদস্য আব্দুল মান্নান, রেজওয়ান আহমেদ রনি শেখ, আব্দুল মোমিন, বিএনপি নেতা ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। তাই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

সভায় বক্তারা ঘোষণা দেন, চক কোবদাসপাড়া- কোবদাসপাড়া মহল্লায় কোনো ধরনের মাদক সেবন বা বিক্রি বরদাশত করা হবে না। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তা অবিলম্বে পরিহার করার আহ্বান জানানো হয়। অন্যথায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এ সময় বক্তারা সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দৃষ্টি আকর্ষণ করে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত সুধীজন,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে এমন সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় নিন্মাঞ্চলে পানি বাড়ছে
  • বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • মুক্তি পেলেন না সাবেক এমপি সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • রাজস্থলীতে প্রশাসন কর্তৃক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম