Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জন্মদিনের তারিখই জানতেন না, আবেগঘন স্মৃতি ভাগ করলেন ধানুশ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৬ pm ৩০, জুলাই ২০২৬
in বিনোদন
A A
0
জন্মদিনের তারিখই জানতেন না, আবেগঘন স্মৃতি ভাগ করলেন ধানুশ

জন্মদিনের তারিখই জানতেন না, আবেগঘন স্মৃতি ভাগ করলেন ধানুশ

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ নিজের ৪৩তম জন্মদিনে শৈশবের একটি অজানা স্মৃতি শেয়ার করে ভক্তদের আবেগাপ্লুত করেছেন। চেন্নাইয়ে আয়োজিত একটি রক্তদান অনুষ্ঠানে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে পড়ার আগ পর্যন্ত তিনি নিজের জন্মদিনের তারিখই জানতেন না। ছোটবেলায় স্কুলে সহপাঠীদের জন্মদিন উদযাপন করতে দেখে তারও এমন একটি দিন পাওয়ার ইচ্ছা হতো।

ধানুশ বলেন, জন্মদিনে বন্ধুরা রঙিন পোশাক পরে স্কুলে আসত এবং সবাইকে চকোলেট দিত—এসব দেখে তারও খুব ভালো লাগত। কিন্তু নিজের জন্মদিন কবে, সেটিই তিনি জানতেন না। পরে তার বোন বাবা-মায়ের কাছ থেকে জন্মদিনের তারিখ জেনে তাকে জানান।

অভিনেতা আরও বলেন, তাদের পরিবারে সাধারণত শুধু দীপাবলি ও পঙ্গল উৎসবেই নতুন পোশাক কেনা হতো। অনেক অনুরোধের পর একবার একটি রঙিন পোশাক কিনতে পেরেছিলেন। পরে নিজের জমানো টাকা দিয়ে সহপাঠী ও শিক্ষকদের জন্য চকোলেট কিনে স্কুলে নিয়ে গিয়ে সেই ছোটবেলার স্বপ্ন পূরণ করেছিলেন।

ধানুশ বলেন, ‘সেদিন রঙিন পোশাক পরে স্কুলে গিয়ে এবং সবাইকে চকোলেট দিয়ে নিজেকে খুব বিশেষ মনে হয়েছিল।’

অভিনেতা জানান, ছোটবেলায় জন্মদিন নিয়ে অনেক আগ্রহ থাকলেও এখন আর সেভাবে উদযাপন করেন না।

তবে ধানুশের এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকেই জানতে চেয়েছেন, চতুর্থ শ্রেণি পর্যন্ত নিজের জন্মদিনের তারিখ না জানা কিভাবে সম্ভব?

এর আগে ‘ইডলি কাদাই’ সিনেমার প্রচারণার সময় শৈশবের সংগ্রাম নিয়ে ধানুশের একটি বক্তব্য নিয়েও আলোচনা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় ইডলির জন্য টাকা জোগাড় করতে ফুল বিক্রি করতেন।

এদিকে কাজের দিক থেকে ধানুশের সামনে রয়েছে কয়েকটি নতুন সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ওএম অধ্যায় ১ – উধিরাম: দ্য ব্লাড উড’ এবং ‘থামিঝ মুরুগান’।

সূত্র: এনডিটিভি মুভিস অবলম্বনে

Tags: অভিনেতাঅভিনেতা ধানুশভারতীয় সিনেমা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁর পত্নীতলায় গন অভ্যুত্থান দিবস আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • পিসি রায়ের নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসের নামকরণের দাবি
  • এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান
  • জন্মদিনের তারিখই জানতেন না, আবেগঘন স্মৃতি ভাগ করলেন ধানুশ
  • দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েই ক্ষমা চাইলেন ইতালির কোচ মানচিনি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম