Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পিসি রায়ের নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসের নামকরণের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫২ pm ৩০, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
পিসি রায়ের নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসের নামকরণের দাবি

পিসি রায়ের নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসের নামকরণের দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছায় নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাসের নাম বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র (পিসি) রায়ের নামে করার দাবি জানিয়েছে স্যার পিসি রায় স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের নেতারা এ দাবি উত্থাপন করেন।

এ সময় স্মৃতি সংসদের সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধু দেশের নয়, বিশ্ববিজ্ঞান অঙ্গনেরও গর্ব। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তাঁর নামে নামকরণ করা প্রয়োজন।

এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞানীর বসতভিটা সংরক্ষণ ও সংস্কার, জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অডিটোরিয়াম, জাদুঘর ও রেস্ট হাউস নির্মাণ, আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

একই সঙ্গে রাড়ুলী গ্রামের ১৮৫০ সালে প্রতিষ্ঠিত ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণ এবং ১৯০৩ সালে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউটকে ডিগ্রি কলেজে উন্নীত করে জাতীয়করণের দাবিও উত্থাপন করেন নেতারা।

মতবিনিময় সভায় উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, আব্দুল আজিজ, তানভীর আহমেদসহ স্যার পিসি রায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৪ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন। মানবকল্যাণে নিবেদিত এই বিজ্ঞানীর জন্মবার্ষিকী প্রতিবছর ২ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

Tags: খুলনা বিশ্ববিদ্যালয়পাইকগাছা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও, কর্মকর্তা প্রত্যাহার
  • মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি
  • নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার
  • শ্রীমঙ্গলে দুই বিষহীন সাপ উদ্ধার, আতঙ্কে একটি হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম