Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৯ pm ৩০, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি

মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারকে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ‘স্মার্ট ও সবুজ জ্বালানির শহর’ হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পরিবেশবাদী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

পরিবেশবাদী সংগঠন আইডিয়া,ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) সিলেট,কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশকর্মী,নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লিনের সেক্রেটারি এস. এ. হামিদ,সভাপতি এ. ডি. জসিম উদ্দীন, ভিএসডিওর নির্বাহী পরিচালক এম. এ. এইচ. শাহিন, আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ এবং ক্যাম্পেইন অ্যাসোসিয়েট নোমান খানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি। মৌলভীবাজার জেলা পরিষদের আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি,পার্ক, লেকের ওয়াকওয়ে,সরকারি ভবনের ছাদ, নির্বাচিত জলাশয়,অকৃষি খাসজমি ও অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন বাড়বে,অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে জেলা পরিষদের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।

তারা আরও বলেন,হাসপাতাল,শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার ও প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা গেলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবে।

বক্তাদের মতে,দেশে চালু থাকা নেট মিটারিং সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের অঙ্গীকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মানববন্ধন থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি সমন্বিত ‘সোলার সিটি কর্মপরিকল্পনা’ গ্রহণ,উপযুক্ত সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা এবং মৌলভীবাজারকে দেশের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর জেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন,নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো ব্যয় নয়;এটি ভবিষ্যতের জন্য লাভজনক,পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি,অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে আরও গতিশীল করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও, কর্মকর্তা প্রত্যাহার
  • মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি
  • নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার
  • শ্রীমঙ্গলে দুই বিষহীন সাপ উদ্ধার, আতঙ্কে একটি হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম