Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংসদ ভবন থেকেই শুরু হোক ঢাকার লোডশেডিং: বিরোধীদলীয় নেতার প্রস্তাব

Tanazzina TaniabyTanazzina Tania
১২:২৯ am ২৪, এপ্রিল ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক 

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন থেকেই শুরু করার অভিনব প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে দেশের বিভিন্ন স্থানে বর্তমানে লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা সাপেক্ষে এখন ঢাকাতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অধিবেশনে যোগ দিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রস্তাব করেন, ঢাকার লোড ম্যানেজমেন্টের আওতায় যেন সংসদ ভবনকেও রাখা হয়। তিনি বলেন, “ঢাকার অন্য অংশে যদি ১ ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তবে সংসদেও যেন ১ ঘণ্টা বিদ্যুৎ না থাকে। এখান থেকে লোড ম্যানেজমেন্ট শুরু হলে জনগণ বুঝবে আমরা একটি ‘রিফর্মড কান্ট্রি’ বা সংস্কারকৃত দেশ গড়ে তুলতে চাচ্ছি।”

বিরোধীদলীয় নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সংসদের অধিবেশন চলাকালীন বিদ্যুৎ বন্ধ করা সম্ভব নয়। পরে ডা. শফিকুর রহমান বিষয়টি পরিষ্কার করে বলেন, তিনি চলমান অধিবেশন বন্ধ করার কথা বলেননি; বরং সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে সীমিত আকারে লোডশেডিং করার কথা বুঝিয়েছেন। সরকার ও বিরোধী দলের এমন আলোচনার পর বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রতীকী এই উদ্যোগ রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

Tags: ঢাকার লোডশেডিংবিরোধীদলীয় নেতাসংসদ ভবন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্মরণে সিরাজদিখানে আলোচনা সভা ও সমাবেশ
  • সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প
  • রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত
  • পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি
  • অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম