Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ ছাড়লেও যেসব রাষ্ট্রীয় সুবিধা আজীবন পাবেন মো. সাহাবুদ্দিন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৪ pm ২৪, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
পদ ছাড়লেও যেসব রাষ্ট্রীয় সুবিধা আজীবন পাবেন মো. সাহাবুদ্দিন

পদ ছাড়লেও যেসব রাষ্ট্রীয় সুবিধা আজীবন পাবেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের প্রচলিত আইন অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করলে সাবেক রাষ্ট্রপতিরা আজীবন এসব সুবিধা পাওয়ার অধিকারী হন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তবে দায়িত্ব ছাড়ার মধ্য দিয়েই তার সব রাষ্ট্রীয় সুবিধা শেষ হচ্ছে না।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (পরবর্তী সংশোধনীসহ) অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ পূর্ণ করলে অথবা অন্তত ছয় মাস দায়িত্ব পালন করলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাওয়ার যোগ্য হন।

অবসরভাতার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আরও কয়েকটি সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেনডেন্ট এবং সরকারি নির্ধারিত দাপ্তরিক ব্যয়।

এ ছাড়া সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ, বাসভবনে একটি টেলিফোন সংযোগ ও সরকার নির্ধারিত সীমার মধ্যে এর বিল পরিশোধের সুবিধাও পাবেন।

আইন অনুযায়ী, তিনি একজন মন্ত্রীর সমমানের চিকিৎসা সুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুযোগও ভোগ করবেন।

রাষ্ট্রপতির পদ ছাড়লেও এসব সুবিধা আইন অনুযায়ী তার জন্য বহাল থাকবে।

Tags: পদমো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • থামছেই না হামের মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি
  • স্ত্রীসহ প্রাণনাশের হুমকি পাচ্ছেন জোহরান মামদানি
  • নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
  • ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মীসহ ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম