Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুবিতে প্রশ্নফাঁস অভিযোগে কাজী আনিছের বিরুদ্ধে উচ্চতর তদন্ত কমিটি গঠন

Bangla FMbyBangla FM
১২:৫৬ pm ০৭, মে ২০২৫
in অন্যান্য
A A
0

হাসিন আরমান, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে উত্তরপত্রসহ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে তিন সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সিন্ডিকেট সভায় (২৮ এপ্রিল) এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

উচ্চতর তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে। অন্য সদস্যরা হলেন—আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এবং ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান (সদস্য সচিব)।

রেজিস্ট্রার আনোয়ার হোসেন জানান, “ডকুমেন্টস নষ্ট হয়ে যাওয়ার আগেই কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক সোলায়মান বলেন, “চিঠিটি এখনো হাতে পাইনি। পেলে দ্রুত মিটিং ডেকে কাজ শুরু করব।”

উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে একটি বেনামি ই-মেইলে অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি ওই শিক্ষার্থীকে একাধিকবার প্রশ্ন ফাঁস করে সহায়তা করেছেন। মেইলে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রও সংযুক্ত ছিল।

এ ঘটনায় পরদিন, ১২ মার্চ, সংশ্লিষ্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয় এবং পরবর্তীতে কাজী আনিছুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়।

Tags: কুবিতে প্রশ্নফাঁসপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম