Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৩ pm ০৭, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা কারাগার পরিদর্শন করছেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার (৭ জুলাই)পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদেরও নির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন। পরিদর্শনে খাবারের মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। এছাড়া রান্নাঘরে গ্যাস সংযোগের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) এ. কে. এম দিলদার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম এবং জেলার মুহাম্মদ আব্দুস সেলিম উপস্থিত ছিলেন।
Tags: ফরিদা ইয়াসমিনশেরপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালীগঞ্জে সড়কে গতিরোধ করে হামলা, তরুণকে মারধর
  • বিজিবির অভিযানে যশোর -নড়াইল মহাসড়কে স্বর্ণের বারসহ আটক ১
  • ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪
  • আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে বেরোবি ক্যাম্পাসে রাতে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম