খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:
ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিশর ম্যাচ প্রদর্শনকে কেন্দ্র করে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

