Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৪ pm ০৭, জুলাই ২০২৬
in অপরাধ
A A
0

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
​পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দুজন সিআর পরোয়ানাভুক্ত আসামি, একজন নিয়মিত মামলার পলাতক আসামি এবং অপর একজনকে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. সৈকত মজুমদার ও এএসআই (নিঃ) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে জনৈক মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

​পৃথক আরেকটি অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) মো. মাহতাব হোসাইন সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেন। তারা হলেন—উপজেলার টাকই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সফিকুল ইসলাম এবং একই গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম।

​এ ছাড়া একই রাতে থানার একটি নিয়মিত মামলার (মামলা নং-০৮(৭)২৬) পলাতক আসামি মো. ফখরুল খাঁনকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) গ্রামের মৃত আবুল হাসেম খাঁনের ছেলে।
​এদিকে, মাদক সেবনের অপরাধে মো. শাহরিয়ার (৩৫) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল এএসআই (নিঃ) লিংকন কুমার নাথের সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে এ সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফতেহাবাদ গ্রামের মো. সালাম মুন্সির ছেলে।
​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “অপরাধ ও মাদক নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ (মঙ্গলবার) যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালীগঞ্জে সড়কে গতিরোধ করে হামলা, তরুণকে মারধর
  • বিজিবির অভিযানে যশোর -নড়াইল মহাসড়কে স্বর্ণের বারসহ আটক ১
  • ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪
  • আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে বেরোবি ক্যাম্পাসে রাতে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম