Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন রূপে বরিশাল নগরীর চৌমাথা লেক, যুক্ত হলো দৃষ্টিনন্দন ড্যান্সিং ফোয়ারা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৯ pm ২১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, 

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র চৌমাথা লেক যেন নতুন রূপে জেগে উঠেছে। বর্ণিল আলোর ঝলকানি আর জলের ছন্দময় নৃত্যে মুখরিত হয়ে উঠেছে পুরো লেক এলাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ও ড্যান্সিং ফোয়ারা।

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে নির্মিত এই আধুনিক ফোয়ারার উদ্বোধন করেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উদ্বোধনের পরপরই হাজারো মানুষের ঢল নামে চৌমাথা লেকপাড়ে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ মুগ্ধ চোখে উপভোগ করেন আলোকিত পানির নান্দনিক নৃত্য।

উদ্বোধনী বক্তব্যে বিসিসি প্রশাসক শিরীন বলেন, বরিশালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই মিউজিক্যাল ফোয়ারা শুধু সৌন্দর্য বাড়াবে না, নাগরিকদের বিনোদনেরও অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন।

ফোয়ারাটি চালুর পর পুরো এলাকা যেন উৎসবমুখর হয়ে ওঠে। লেকের পানিতে রঙিন আলোর প্রতিফলন আর সুরের তালে তালে জলের নৃত্য মুহূর্তেই দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়। অনেকে মোবাইল ফোনে সেই মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন দৃষ্টিনন্দন আয়োজন বরিশাল নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। তাদের আশা, চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারা ভবিষ্যতে নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানে পরিণত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
  • ধর্ষণ মামলায় ভয়াবহ বর্ণনা দিল আসামি ও তার স্ত্রী
  • শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ ও মানববন্ধন
  • দিনাজপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট
  • দীর্ঘ ৮ বছর পর আবারও আত্মসমর্পণে ছোট সুমন বাহিনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম