Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীর্ঘ ৮ বছর পর আবারও আত্মসমর্পণে ছোট সুমন বাহিনী

Bangla FM OnlinebyBangla FM Online
২:০০ pm ২১, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমনসহ সাতজন সদস্য বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আবারও আত্মসমর্পণ করেছে। এর আগে ২০১৮ সালে অস্ত্রসহ আত্মসমর্পণ করলেও পরে তারা পুনরায় দস্যুতা শুরু করেছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবা উল ইসলামের কাছে তারা অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে সুমন হাওলাদারসহ মোট সাতজন সদস্য। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে। এসব অভিযানের চাপে দস্যু বাহিনী কোণঠাসা হয়ে পড়ায় তারা আত্মসমর্পণে বাধ্য হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আত্মসমর্পণ সম্পন্ন করা হয়।

আত্মসমর্পণকারী সুমন হাওলাদার বলেন, আগে আত্মসমর্পণের পর কিছুদিন স্বাভাবিক জীবনযাপন করলেও পরবর্তীতে নানা পরিস্থিতিতে আবারও দস্যুতা শুরু করতে বাধ্য হন তারা। এখন তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন।

Tags: আত্মসমর্পণসুন্দরবনসুমন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন
  • ধর্ষণ মামলায় ভয়াবহ বর্ণনা দিল আসামি ও তার স্ত্রী
  • শরীয়তপুরে মাদকের বিরুদ্ধে যুবকদের বিক্ষোভ ও মানববন্ধন
  • দিনাজপুরে জমে উঠেছে ঐতিহ্যবাহী ছাগলের হাট
  • দীর্ঘ ৮ বছর পর আবারও আত্মসমর্পণে ছোট সুমন বাহিনী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম