Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঘোড়দৌড় দেখতে দুমকিতে জনতার ঢল

Bangla FM OnlinebyBangla FM Online
৮:৪৪ pm ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

গ্রামীণ ঐহিত্যকে ধরে রাখতে ও নূতন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এই ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন। এ প্রতিযোগিতা দেখতে সর্বস্তরের লোকজনের ঢল নামে।

এছাড়াও অস্থায়ী বিভিন্ন দোকানপাটের সমাগম হয়।
মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকেলে ৪ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামের ফাঁকা জমিতে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় পটুয়াখালী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা অনন্ত ১২টি ঘোড়া অংশ নেয়। এরমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোরও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

পটুয়াখালীর লোহালিয়া থেকে ঘোড়া দৌড় দেখতে আসা দর্শনার্থীরা বলেন, ‘ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এ আয়োজন যেন মহামিলন মেলায় পরিণত হয়েছে’।

দক্ষিণ মুরাদিয়া গ্রামের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, নিজ গ্রামে (ঘোড়ার থৌল) ঘোড় দৌড় দেখতে পেরে আনন্দিত। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে পড়ে গেলো। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলে ভালো হয়’।

এক গোড়া মালিক তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। অনেক প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজও তিনি বিজয়ী হন। শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তিনি ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিবেন’।

মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম তরিক খান বলেন, ‘গ্রামীণ ঐহিত্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে এটা একটি অসাধারণ উদ্যোগ। সর্বস্তরের সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজনকারীরা বলেন, ভালো লাগা আর গ্রামীণ ঐহিত্যবাহী টিকিয়ে রাখতে এমন আয়োজন করি। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান’।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাবিতে বেআইনীভাবে আবাসিক রুম তল্লাশির অভিযোগ
  • টাঙ্গাইলে নববর্ষে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ
  • ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
  • মৌলভীবাজারে বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদ্‌যাপন
  • ফেঞ্চুগঞ্জে ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, দুইজন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম