Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফারো আইল্যান্ডসকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া

Tanazzina TaniabyTanazzina Tania
১:১১ pm ১৫, নভেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে লুকা মড্রিচের ক্রোয়েশিয়া। ফারো আইল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করলো টিকিট। একই রাতে জয় পেয়েছে জার্মানি, তবে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে পোল্যান্ড।

শুক্রবার (১৪ নভেম্বর) ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘এল’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি ক্রোয়েশিয়ার।
১৬ মিনিটে গেজা ডেভিডের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে বেশি সময় লাগেনি সমতায় ফেরার।
২৩ মিনিটে ডিফেন্ডার ইয়োশকো ভার্ডিওলের গোল ম্যাচে ফেরায় দলকে।

দ্বিতীয়ার্ধে আরও দাপুটে হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ৫৭ মিনিটে পেতার মুসা দলকে এগিয়ে নেন, আর ৭০ মিনিটে নিকোলা ভ্লাসিচ নিশ্চিত করেন ৩-১ ব্যবধানের জয়। এই জয়ে ১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ২০১৮ সালের ফাইনালিস্টরা।

গ্রুপ ‘এ’-এর ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল আসে তরুণ স্ট্রাইকার টিম ওল্টমেডের পা থেকে।
৪৯ মিনিটে প্রথম গোল এবং ৬৯ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন নিউক্যাসল ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুলিয়ান নাগেলশম্যানের দল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া। সোমবার জার্মানি–স্লোভাকিয়া ম্যাচই নির্ধারণ করবে গ্রুপের সরাসরি বিশ্বকাপ অংশগ্রহণকারীর ভাগ্য।

‘জি’ গ্রুপের ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে নিশ্চিত হয়ে যেত নেদারল্যান্ডস।
কিন্তু পোল্যান্ডের মাঠে তাদের থামিয়ে দেয় স্বাগতিকরা।
৪৩ মিনিটে জাকুব কামিনস্কির গোলে এগিয়ে যায় পোল্যান্ড।
৪ মিনিট পরই মেমফিস ডিপাই সমতায় ফেরান ডাচরা।

এরপর আর কোনো গোল না হলে ১-১ ড্র হয় ম্যাচ। ফলে বিশ্বকাপের টিকিট পেতে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে নেদারল্যান্ডসকে।
তাদের পরের ম্যাচ সোমবার, লিথুয়ানিয়ার বিপক্ষে। সেই ম্যাচে শুধু ড্র করলেই নিশ্চিত হবে অরেঞ্জদের বিশ্বকাপে যাওয়া।

শনিবার রাতে বাছাইপর্বে খেলতে নামবে বেলজিয়াম, স্পেন, অস্ট্রিয়া ও সুইসদের মতো শক্তিশালী দলসহ মোট ২০টি দল।

Tags: ২০২৬ ফিফা বিশ্বকাপআইল্যান্ডসক্রোয়েশিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাককানইবিতে বিভিন্ন সমস্যা সমাধানে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
  • শেরপুরে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
  • ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • বাউফলে ভূমিসেবা সপ্তাহ পালিত
  • তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে ইতালি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম