Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪০ pm ১৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ফেরদৌস আলী, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনুষ্ঠিত হয়েছে “ভূমিসেবা মেলা-২০২৬।জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এটিএম ফয়জুর রাজ্জাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় নাগরিকদের জন্য অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত তথ্যসেবা, ভূমি বিষয়ক পরামর্শসহ আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে ১৬টি ভূমিহীন পরিবারের মাঝে ৫ শতক করে জমির চিরস্থায়ী বন্দোবস্তের দলিল হস্তান্তর করেন অতিথিরা।

ভূমি সেবা সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য নাগরিকদের ২৪/৭ সেবা হটলাইন ১৬১২২ এবং বিদেশ থেকে +৮৮ ০৯৬১২৩ ১৬১২২ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভূমি বিষয়ক তথ্য ও সেবা পেতে সরকারি ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

 

Tags: ভূমিসেবা মেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে উত্তাল মানববন্ধন
  • সিরাজদিখানে বিদ্যালয়ের জমি দখলের প্রতিকার চেয়ে মানববন্ধন
  • সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী
  • জেনারেল হাসপাতালে হামের রোগীর চাপ বাড়ছে
  • আঞ্চলিক অস্থিরতা-উদ্বেগের সবচেয়ে বড় কারণ চীনের সামরিক মহড়া: তাইওয়ানের প্রেসিডেন্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম