Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেবা খাতে দুর্নীতি বেড়েছে ১৫.৯ শতাংশ, শীর্ষে পাসপোর্ট অফিস: টিআইবি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৬ pm ২৫, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশের সেবা খাতে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ( (টিআইবি)। সংস্থাটির সর্বশেষ জরিপে দেখা গেছে, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে সেবা খাতে দুর্নীতির পরিমাণ ১৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। জরিপটি ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত পরিচালিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিভিন্ন সেবা খাতে মোট প্রায় ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। জরিপে অংশ নেওয়া মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে এই হিসাব তুলে ধরা হয়েছে।

টিআইবির তথ্য অনুযায়ী, সরকারি সেবার মধ্যে দুর্নীতি ও ঘুষের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাসপোর্ট সেবা। এ খাতে ৮৪.৪ শতাংশ গ্রাহক দুর্নীতির এবং ৭৬.৬ শতাংশ গ্রাহক ঘুষের শিকার হয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এই প্রতিষ্ঠানে ৭৯.৩ শতাংশ সেবাগ্রহীতা দুর্নীতির এবং ৬৩.৫ শতাংশ ঘুষের শিকার হয়েছেন।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি অফিস, বিচার সংশ্লিষ্ট সেবা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাতেও উল্লেখযোগ্য মাত্রায় দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

জরিপে আরও বলা হয়েছে, দেশের মোট ৬৩.৬ শতাংশ মানুষ অন্তত একটি সেবা খাতে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে ৮১.৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

পরিস্থিতির উন্নয়নে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, সেবাদান প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানের জন্য কার্যকর আচরণবিধি প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি।

বিশ্লেষকদের মতে, সেবা খাতে জবাবদিহি ও ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার না হলে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

Tags: অফিসটিআইবিপাসপোর্টসেবা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এপস্টেইনের চাপের অভিযোগ, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিল গেটস
  • ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত
  • বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী
  • ঝালকাঠিতে বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ব্রিটেনে এসএসসি ৯১ এর বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম