Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এপস্টেইনের চাপের অভিযোগ, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিল গেটস

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ২৫, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত সমাজসেবক বিল গেটস জানিয়েছেন, কুখ্যাত অর্থদাতা জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত জীবনের কিছু তথ্য ব্যবহার করে তাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটির এক গোপন শুনানিতে দেওয়া সাক্ষ্যে তিনি এ দাবি করেন।

সাক্ষ্যে গেটস স্বীকার করেন, অতীতে তিন নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এর মধ্যে দুই নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এপস্টেইন অবগত ছিলেন বলেও জানান তিনি। তবে এসব সম্পর্কের সঙ্গে এপস্টেইনের কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন গেটস।

গেটসের ভাষ্য অনুযায়ী, এপস্টেইন কখনো সরাসরি অর্থ দাবি করেননি বা প্রকাশ্যে ব্ল্যাকমেইল করেননি। তবে ২০১৩ সালের একটি ইমেইলের খসড়া দেখে তার মনে হয়েছিল, ব্যক্তিগত তথ্যকে কাজে লাগিয়ে তাকে চাপের মধ্যে রাখার পরিকল্পনা করা হচ্ছিল।

তিনি আরও বলেন, এপস্টেইনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা ছিল তার জীবনের অন্যতম বড় ভুল। মূলত দাতব্য কর্মকাণ্ড এবং সম্ভাব্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক তার পরিবার ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে, তদন্তে উঠে আসা কিছু অভিযোগেরও জবাব দিয়েছেন গেটস। যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়া কিংবা কাউকে গোপনে ওষুধ সরবরাহের মতো দাবিগুলো তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

গেটস জানান, কয়েক বছরের ব্যবধানে এপস্টেইনের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ ও অনলাইন বৈঠক হয়েছিল। তবে এপস্টেইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

ঘটনার পর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন জানিয়েছে, অতীতে এপস্টেইনের সঙ্গে তাদের কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করা হবে।

Tags: অভিযোগএপস্টেইনবিল গেটসবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হামের প্রকোপে কাঁপছে দেশ: ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
  • শুক্রবার বেইজিংয়ে তারেক রহমান শি জিনপিং বৈঠক
  • জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ
  • জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনা করতে পারে সরকার: নৌ-পরিবহন মন্ত্রী
  • কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম