Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রিটেনে এসএসসি ৯১ এর বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৮ pm ২৫, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

উৎফল বড়ুয়া

প্রতি বছরের মতো এবারও মিলনমেলায় মুখর হয়ে উঠলো ব্রিটেনজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ১৯৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ আর দেশীয় সংস্কৃতির আবহে কাটান দিনভর সময়। লুটনে আয়োজিত এ আয়োজনে অংশ নেন প্রায় দুই শতাধিক প্রবাসী সাবেক শিক্ষার্থী।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মিলনমেলায় মুখর হয়ে উঠল ব্রিটেনজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী।

রোববার ২১ জুন লুটনের ভেন্যু সেন্টারে আয়োজিত এ গেট-টুগেদারে অংশ নেন প্রায় দুই শতাধিক সাবেক শিক্ষার্থী। আকলিক চৌধুরী ,রেবেকা সুলতানা ও বর্ষা কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন আমিনা আহমদ ,রফিকুল ইসলাম ও আকরাম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন মারুফ আহমেদ।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামিল ইকবাল ,ডাক্তার নেসাওর চৌধুরী ,সলিসিটর নুরুল গাফফার,ডাক্তার নজরুল ও মকসুদ আহমদ জোয়ারদার।

দিনভর নাচ, গান, আড্ডা আর আনন্দ আয়োজনে জমে ওঠে পুরো অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন রানা খান, সানজিদা ,বর্ষা, এহতেশাম ,রাজি সহ আরও অনেকেই। দীর্ঘদিন পর একে অন্যের সঙ্গে দেখা হওয়ায় আবেগ আর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে অংশগ্রহণকারীদের মধ্যে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশীয় সংস্কৃতির ছোঁয়া। আম, কাঁঠাল, লিচুসহ নানা ধরনের দেশি ফলের আয়োজনের পাশাপাশি কেউ কেউ নিজ বাড়ি থেকে নিয়ে আসেন ঐতিহ্যবাহী পিঠা-পুলি।

বন্ধুদের কাছে পেয়ে ফিরে আসে স্কুলজীবনের অসংখ্য স্মৃতি। কেউ রোমাঞ্চিত হয়েছেন অতীতের গল্পে, কেউ হারিয়ে গেছেন পুরোনো দিনের স্মৃতির পাতায়। সব শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tags: ব্রিটেনেমিলনমেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান 
  • মুসলিম ফুটবলারদের সম্মান জানিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারে অ্যালকোহল ব্র্যান্ডিং বাদ দিচ্ছে ফিফা
  • ববি কর্মকর্তার ভুয়া পিএইচডির সংবাদ প্রকাশের পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের
  • সিরাজগঞ্জে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম