Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৫ pm ২৫, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধারাবাহিক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও তাৎপর্য জনগণের কাছে তুলে ধরা, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলা এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও মহানগরে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের আয়োজন করা হবে।

জোটের নেতারা জানান, গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে বিশেষ সমাবেশ ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে। কর্মসূচির সমাপনী দিনে, অর্থাৎ ৫ আগস্ট, দেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, চলমান রাজনৈতিক আন্দোলনের ধারাকে শক্তিশালী করা এবং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Tags: ঐক্যেকর্মসূচিজুলাই গণ-অভ্যুত্থান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লক্ষীপুরে নারী শিশুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা!
  • কাপ্তাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা
  • সৈয়দপুরে ট্রেনের সাথে ট্রলি মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
  • কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
  • রিকশা থেকে প্রাডোতে উঠে কেউ কেউ জুলাই চেতনার ব্যবসা করছেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম