Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে সমন্বয় সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৯ pm ১৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. নাদিরা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার, জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেরিন সুলতানা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, মানব জমিনের জেলা প্রতিনিধি বশির আহমেদ মোল্লা, নরসিংদী রিপোর্টার্স ক্লাব এর দফতর সম্পাদক ওমর ফারুক,  মডেল মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ যুবাইর, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জান্নাত মহলসহ জেলার বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প, নরসিংদীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছর কারাদণ্ড
  • পার্বত্য চট্টগ্রামে মানবিক সেবায় এগিয়ে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
  • বরিশালে চিকিৎসা সেবায় স্বস্তির বার্তা, চালু হচ্ছে ক্যানসার ও শিশু হাসপাতাল
  • শরীয়তপুরে মাদকবিরোধী সমাবেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম